1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

পেশায় সাংবাদিক হয়েও মানবসেবার অগ্রদূত ইসমাইল হোসেন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫


‎বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তরুণ সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন আজ সারা দেশের মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। শুধু সাংবাদিকতা নয়, মানবতার সেবায় নিজেকে নিবেদিত করেছেন তিনি। তার দৃঢ় মনোবল, সাহসী পদক্ষেপ এবং সমাজের জন্য নিরলস কাজ এখন সবার কাছে আলোচনার বিষয়।

‎ইসমাইল হোসেন ১৯৯০ এর দশকের শেষের দিকে জন্মগ্রহণ করেন  কলিগাতী গ্রামে (বর্তমান আড়ুয়াবর্ণী চরপাড়া) এলাকায়। পিতা মোঃ আব্দুল লতীফ মোল্লা এবং মাতা মিলন বেগমের স্নেহে বেড়ে ওঠা ইসমাইল অল্প বয়সেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবে রূপ পায় ২০১৮ সালে, যখন তিনি আনন্দ টেলিভিশনে যোগ দিয়ে সাংবাদিকতার জগতে প্রথম পদচারণা করেন। এরপর তিনি দৈনিক মানবজীবন, দৈনিক ভোরের পাতাসহ বিভিন্ন প্রভাবশালী মিডিয়ায় কাজ করেছেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম এসএ টেলিভিশন-এ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎তবে সাংবাদিকতার পাশাপাশি ইসমাইল থেমে থাকেননি। তিনি বুঝেছেন— সমাজে এখনও অসহায় মানুষ আছে, যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তাই তিনি প্রতিষ্ঠা করেছেন ‘দুর্বার উন্নয়ন সংস্থা’,যার লক্ষ্য দেশের অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানো। এই সংস্থা ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় সাহায্য ও উন্নয়নমূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে।

‎সাংবাদিক ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, ‎আমি সংবাদ পেশায় ও মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আমি তাদের কথা বলতে চাই যারা তাদের কথা বলতে পারেনা, আমি তাদের পাশে দাঁড়াতে চাই যাদের পাশে দাঁড়ালে তারা একটু ভালো থাকবে।

‎তিনি আরও বলেন— ‎আমি বিশ্বাস করি, সাংবাদিকতা ও সমাজসেবার মাধ্যমে দেশের জন্য কিছু করা সম্ভব। আমি চাই আমার কাজ দেখে দেশের তরুণরা অনুপ্রাণিত হোক। দৃষ্টান্ত স্থাপন করাই আমার লক্ষ্য।

‎ইসমাইল হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ‘দুর্বার উন্নয়ন সংস্থার’ পাশে দাঁড়ানোর জন্য, যাতে দেশের প্রতিটি অসহায় মানুষ ন্যূনতম অধিকার ও সেবা পেতে পারে। একইসাথে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তার স্বপ্ন পূরণ করেন এবং তিনি দেশ ও জাতির সেবায় আজীবন কাজ করতে পারেন।

‎তার এই মহৎ উদ্যোগ ও সাহসী পদক্ষেপ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। অনেকেই বলছেন, ইসমাইল হোসেন শুধু একজন সাংবাদিক নন, তিনি মানবতার সৈনিক, যিনি কলমের শক্তি দিয়ে যেমন সত্যের পক্ষে কথা বলছেন, তেমনি নিজের সাধ্যমতো সমাজ পরিবর্তনের লড়াই চালিয়ে যাচ্ছেন।

‎আজকের তরুণ প্রজন্মের জন্য তিনি এক উজ্জ্বল অনুপ্রেরণা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি