1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
সম্প্রতি চট্টগ্রামের ফয়’স লেক রিসোর্টে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং কিষোয়ান গ্রুপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সহযোগিতামূলক চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক কমপ্লেক্সে আগত দর্শনার্থীরা কিষোয়ান গ্রুপের জনপ্রিয় স্ন্যাকস ও কিষোয়ান গুঁড়া মসলায় তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার উপভোগ করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব অনুপ কুমার সরকার বলেন: “দেশের অন্যতম পর্যটন স্পট ফয়’স লেক কমপ্লেক্সে এখন থেকে দর্শনার্থীদের জন্য আরও বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের অভিজ্ঞতা তৈরি হলো, যা তাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অন্যদিকে কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শহিদুল ইসলাম বলেন: “এই ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে ভোক্তাদের কাছে আরও সহজে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। এটি আমাদের ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভোক্তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।”
এই সমঝোতা চুক্তি উভয় প্রতিষ্ঠানের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি