1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সংঘর্ষ-ভাঙচুরের পর এবার লাশ উদ্ধার, ফের আলোচনায় শেরপুরের দরবার

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনি বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারসংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত রিনি বেগমের শ্বশুরবাড়ি পাশের চরজঙ্গলদী গ্রামে, আর বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারীতে।

স্থানীয়রা জানান, প্রায় ৯ মাস আগে ওই দরবারকে কেন্দ্র করে মুসল্লীদের সঙ্গে পীরের অনুসারীদের সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় থানায় একাধিক মামলা হয়। যদিও উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় দুমাস আগে মামলাগুলোর নিষ্পত্তি হয়, তারপরও দরবারে আর ফিরে আসেননি পীর ও তার অনুসারীরা। ফলে দরবারটি দীর্ঘদিন ধরে জনমানবশূন্য অবস্থায় ছিল।

এমন পরিস্থিতিতে রোববার দুপুরে দরবারসংলগ্ন ভবন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজ নিয়ে তৃতীয় তলায় বোরকা পরিহিত অবস্থায় নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি দুদিন ধরে পড়ে ছিল, এতে পচন ধরেছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলেও প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি