1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ কর্তৃক নবীন বরণ অনুষ্ঠান

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ কর্তৃক ২০ তম আর্বতন সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের শ্রীমদ্ভাগবতগীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভারম্ভ হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২২২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা শ্রী চৈতন্য সংঘের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক সুব্রত মজুমদার, ইন্জিনিয়ার অপূর্ব সাহা ও ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপংকর চন্দ্র শীল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘের কোষাধ্যক্ষ নীলা দে ও যুগ্ম সাধারণ সম্পাদক শুভ দাশ।

এ সময় শ্রী চৈতন্য সংঘের সভাপতি হৃদয় সূত্রধর বলেন, “শ্রী চৈতন্য শিক্ষা সংস্কৃতি সংঘ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সনাতনী ভাই-বোনদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখা।” এছাড়াও তিনি দিকনির্দেশনামূলক কিছু কথা বলেন এবং সকল সনাতনী শিক্ষার্থীদের সংঘে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সনাতনী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি