1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

দেবীপক্ষের সূচনায় জবিতে শুভ মহালয়া ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুভ মহালয়া উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে একাধিক বিশেষ আয়োজন।

মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দেবীপক্ষের সূচনা। দিনটিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা প্রতি বছর নানা আয়োজন করে থাকে। শুভ মহালয়া উপলক্ষে বরাবরের মতো এবারও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

আয়োজক কমিটি জানিয়েছেন, অনুষ্ঠানটি দুপুর ১ টা ৩০ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হবে এবং সন্ধ্যা ৬ টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। এদিন চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মহিষাসুরমর্দিনীসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রবীন্দ্রনাথ মন্ডল ও সাঃ সম্পাদক ড. সুরঞ্জন কুমার দাস অনুষ্ঠানটিত সকলে শারদীয় দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

অনুষ্ঠানটি আয়োজন করছেন জবির সনাতনী শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। আয়োজক কমিটি সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সকলের উপস্থিতি কামনা করেছ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি