1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

গৌরবময় ২১ বছরের পথচলায় প্রসিদ্ধ বসুন্ধরা সিটি শপিং মল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

বাংলাদেশের প্রধান ও আধুনিক শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মল। শনিবার ৪ অক্টোবর এই শপিংমলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেভেল – ১ এর অ্যাট্রিয়ামে সকাল ১০ টায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে।

বসুন্ধরা গ্রুপের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, “আজ আমরা একত্রিত হয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য এবং আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বসুন্ধরা সিটি শপিং মল আমাদের মাঝে এসেছে একজন স্বপ্নদ্রষ্টা, উদ্ভাবক ও পথপ্রদর্শকের দৃষ্টিভঙ্গি থেকে – যিনি বাংলাদেশের প্রথম আধুনিক শপিং মল গড়ার ধারণা বাস্তবায়ন করেছেন। তিনি আর কেউ নন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা সিটি আজ শুধুমাত্র একটি শপিং মল নয়, এটি এমন একটি জায়গা যেখানে পরিবার, বন্ধু-বান্ধব ও দর্শনার্থীরা কোয়ালিটি টাইম উপভোগ করতে আসে। আমাদের লক্ষ্য হচ্ছে এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় ও আনন্দময় করা।”

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দর্শকদের জন্য ফ্ল্যাশ মব, ফ্যাশন ফেস্ট এবং কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরার মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এসব আয়োজনে পাশে থাকার জন্য অংশগ্রহণকারী ব্র্যান্ড ক্লাব হাউস, ফ্রীল্যান্ড, বে, তুরাগ একটিভ, ইরানি বোরকা বাজারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বসুন্ধরা সিটি শপিং মল তাদের গ্রাহক, অংশীদার এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় একুশ বছরের সাফল্যের যাত্রা উদযাপন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই একসাথে এই গৌরবময় যাত্রার আনন্দ ভাগাভাগি করেছে।

##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি