1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মালিবাগে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

রাজধানীর মালিবাগে ঘটেছে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা। বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে মালিবাগের ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরির খবর পাওয়া গেছে। এই ঘটনায় পুরো শপিং মলে এবং জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে দোকানে আসে। তারা শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শম্পা জুয়েলার্সের মালিক জানান, তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের অলংকার প্রদর্শিত ছিল। এছাড়াও, বন্ধক রাখা প্রায় ১০০ ভরি স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকাও চোরেরা লুট করে নিয়েছে। তিনি প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন ভোরে মার্কেটের দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন দোকানের সবকিছু চুরি হয়ে গেছে।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীর একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি হয়। ঐ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি