1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

হাসপাতালে নার্সদের মারধর, সেবা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে একাধিক নার্সকে মারধরের ঘটনা ঘটেছে।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে।

এক রোগীর স্বজনরা এ ঘটনা ঘটানোর পর বিক্ষুব্ধ নার্সরা বেশ কিছু সময় হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ রাখেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা আড়াইটার দিকে সদর উপজেলার উড়শিউড়া গ্রামের এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন তার স্বজনরা। এসময় দেলোয়ার নামে এক ব্যক্তি অনন্ত সূত্রধর নামে নার্সকে রোগীর জন্য ট্রলি আনতে বলেন।

অনন্ত জানান, জরুরি বিভাগের ট্রলি অন্য এক রোগীর জন্য নেওয়া হয়েছে। এটা বলার পরই দেলোয়ার ও তার স্বজনরা তার ওপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। এসময় দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে মাঈনুদ্দিন নামে আরেক নার্সের ওপরও আক্রমণ করা হয়।

ঘটনা জানার পরপরই বিক্ষুব্ধ নার্সরা সেবা কার্যক্রম সাময়িক বন্ধ করে দেন।

পুলিশ দেলোয়ার নামে ওই ব্যক্তিকে আটক করে হাসপাতালের ভেতরে থাকা পুলিশের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যান। প্রায় ঘণ্টাখানেক পর নার্সরা তাদের কার্যক্রম শুরু করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মো. নাসির জানান, ঘটনার পরপরই দেলোয়ার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে।

নার্সদের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি