1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

গণপূর্তের নতুন প্রধান প্রকৌশলী ফরিদপুরের মোঃ খালেকুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

দীর্ঘদিন পর গণপূর্ত অধিদফতরে নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার। নতুন প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে তিনি নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন।

তিনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন।
পরবর্তীতে তিনি মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া হতে ২০১৫ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন।

খালেকুজ্জামান  ১৯৯৯ সালে উপ-বিভাগীয় প্রকৌশলী, ২০১২ সালে নির্বাহী প্রকৌশলী, ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পরবর্তীতে একই বছর ডিসেম্বর মাসে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন।
দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি চাকরি ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেন।
তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে ২৮/১০/২০২৫ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন।

চাকরিরত অবস্থায় তিনি দেশে-বিদেশে বিভিন্ন খন্ডকালীন ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন।
এছাড়া তিনি সৌদি আরব, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া এবং শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।
তিনি দেশ-বিদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছেন।

তিনি লিয়েনে কর্মরত অবস্থায় অস্ট্রেলিয়াতে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজ এবং প্রকিউরমেন্টে ও অন্যান্য নির্মাণে নানাবিধ অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB)- এর আজীবন ফেলো।

চাকরি ছাড়াও তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি