1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল

সরকারি বাসভবনে নামাজ আদায় করলেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম নেতা হামজা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ সরকারি বাসভবন বিউট হাউজে উঠে প্রথম রাতেই নামাজ আদায় করেছেন। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হয়ে শপথ নেন তিনি। তারপর মঙ্গলবার বিউট হাউজে ওঠেন। এ সময় সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে তিনি স্কটল্যান্ডের ইতিহাসে দুটি নতুন রেকর্ড গড়েছেন। তার একটি হলো দেশটিতে প্রথম কোনো মুসলিম ফার্স্ট মিনিস্টার তিনি। দ্বিতীয়ত তিনি সবচেয়ে কম বয়সী ফার্স্ট মিনিস্টার। সোমবারের নির্বাচনে তিনি এই পর্দে নির্বাচিত হন। পার্লামেন্টে বিজয়ের পর তিনি পরিবার নিয়ে ওঠেন ওই সরকারি বাড়িতে।
এ সময় ৩৭ বছর বয়সী হামজা ইউসুফ পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন টুইটার একাউন্টে। পরিবারের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায় বিউট হাউজে তিনি নামাজ আদায় করছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পিতা মুজাফ্ফর ইউসুফ, মা শায়েস্তা ভুট্ট, স্ত্রী নাদিয়া এবং দুই মেয়ে। হামজা বলেছেন, পবিত্র রমজানে ইফতারের পর নামাজ আদায় করা তার পরিবারের পুরুষ সদস্যদের একটি ধর্মীয় রীতি। হামজা লিখেছেন, পার্লামেন্টারি ভোটের পর বিউজ হাউজে প্রথম রাত অতিবাহিত করছি আমি ও আমার পরিবার। সবাই মিলে ইফতার করে রীতি অনুযায়ী বিউজ হাউজে পরিবারের সদস্যরা নামাজ আদায় করলাম। এটা এক বিশেষ মুহূর্ত।
পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ সোমবারের ভোটে স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হন। তিনি পান শতকরা ৫২ ভাগ ভোট। হামজা একজন মুসলিম। তিনি ধর্মচর্চা করেন। এর মধ্য দিয়ে তিনি হলেন স্কটল্যান্ডের প্রথম ফার্স্ট মুসলিম মিনিস্টার। একই সঙ্গে বৃটেনের কোনো একটি বড় দলের প্রথম মুসলিম হলেন তিনি। তিনি সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হয়েছেন। আধা স্বায়ত্তশাসিত সরকারের প্রধান হিসেবে তিনি স্কটল্যান্ডের নেতৃত্ব দেবেন। জনসাধারণের জীবনমানের খরচ বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দিকে দৃষ্টি দেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে তার দল এসএনপির ভিতরে যে বিরোধ দেখা দিয়েছে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি স্কটল্যান্ডকে স্বাধীন করার জন্য নতুন করে উদ্যোগ নেয়ার কথা বলেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি