1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জবি শিবিরের মেরিট অ্যাওয়ার্ড প্রদান, বঞ্চিত সংস্কৃতি অঙ্গনের তিন বিভাগ

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিতে ছাত্রশিবির ‘কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান। কিন্তু এই সম্মাননার তালিকায় জায়গা হয়নি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি অঙ্গনের তিন বিভাগের কোনো শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের সংগীত, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশ বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড তালিকার বাইরে রাখার অভিযোগে শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি।

গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের সকল বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় ‘কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড’। তবে এ তালিকায় সংগীত, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের কোনো শিক্ষার্থীর নামই পাওয়া যায়নি বলে জানা যায়।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “তারা আল্টিমেটলি প্রমাণ করে দিলো যে তারা ভোট ব্যাংকের রাজনীতি করে। ভোট ছাড়া তাদের কোনো লেনাদেনা সাধারণ শিক্ষার্থীদের সাথে নেই। তাদের এই ভন্ডামির মুখোশ, তাদের এই স্বার্থচরিত্র এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পেয়েছে।”

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মো. ইমাম হোসেন বলেন, “ছাত্রশিবির কাকে বৃত্তি দিবে বা না দিবে সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে কলা অনুষদের বিভাগগুলোকে তালিকার অন্তর্ভুক্ত না করাটা নিন্দনীয় এবং তা প্রকাশ্যে বৈষম্যতা এবং স্বল্পজ্ঞানের প্রকাশ্য-প্রমান। নাট্যকলা, সংগীত ও ফিল্ম এ্যান্ড টেলিভিশন বিভাগগুলো বিশ্ববিদ্যালয়ের বাহিরের নয়। এসব কাজ করে এসব সাংস্কৃতিক বিভাগগুলো সমাজ থেকে আলাদা করে দেয়ার প্রয়াসমাত্র। অথচ কবি মতিউর রহমান একজন কবি, সংস্কৃতিমনা। যার গজল ও গান বিভিন্ন রাগ ব্যবহার করে গাওয়া হয়।”

জবি শাখা ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আমাদের ওপেন রেজিস্ট্রেশন ছিল। আমরা কাউকে রেজিস্ট্রেশন করার জন্য জোর করিনি। যারা নিজ ইচ্ছায় আসছে আমরা তাদের এওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছি। আমরা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য গুগল লিংক দিয়েছিলাম এবং আমরা ক্যাম্পাসে ব্যানারও দেয়া হয়েছিল। হয়তো কোনো একটা ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন করেনি। আমাদের টিম এটা খেয়াল করেনি। তবে অধিকাংশ বিভাগের লোকজন আসছে প্রোগ্রামে। এছাড়াও ফিল্ম এন্ড টেলিভিশন থেকে একজন আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি