1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র আছে রাশিয়ার: পুতিন মিত্র

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ বলেছেন, ‘অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করতে পারে রাশিয়া।’ রাশিয়ার রাষ্ট্রীয় একটি সংবাদপত্রকে তিনি এ কথা বলেন।সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।রাশিয়ার এই কর্মকর্তা আজ সোমবার বলেন, ‘নিজেদের মিথ্যা প্রচারণার ফাঁদে পড়ে মার্কিন রাজনীতিকেরা এখনো বিশ্বাস করেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তাঁদের এমন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে যে এরপর মস্কোর জবাব দেওয়ার মতো অবস্থা থাকবে না। এটা একটি বোকামি ও ভয়াবহ বিষয়।’

নিকোলাই পাতরুশেভ আরও বলেন, ‘রাশিয়া ধৈর্য ধরে থাকে এবং সামরিকভাবে নিজেদের এগিয়ে থাকা নিয়ে কাউকে ভয় দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের হাতে বিশেষ আধুনিক অস্ত্র রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করে দিতে পারে।’নিজেদের প্রচারণায় আটকে পড়া মার্কিন রাজনীতিবিদরা মনে করেন, মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া আর প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে না। এই ভাবনা একটি অদূরদর্শী, বোকামি এবং অত্যন্ত বিপজ্জনক।তিনি বলেন, ‘রাশিয়া ধৈর্যশীল এবং সামরিক সুবিধা নিয়ে কাউকে ভয় দেখায় না। আমাদের আধুনিক অনন্য অস্ত্র রয়েছে, যা রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করতে সক্ষম।’খবর বাপসনিউজ।

মস্কো সার্বভৌম দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলবে উল্লেখ করে পাত্রুশেভ আরও বলেন, ‘রাশিয়া বিশ্বের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করতে যাচ্ছে না। এটি উন্মুক্ত থাকবে এবং সার্বভৌম দেশগুলোর অর্থনীতির সাথে একীভূত করা হবে। এই সহযোগিতার কারণে তাদের সমৃদ্ধি হবে।’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি