1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আগুনে পুড়ে যাওয়া কড়াইলবাসীদের পাশে দেশবন্ধু গ্রুপ

নিউজ ওয়াচ বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে মানবিক উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে দেশবন্ধু গ্রুপ। আজ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন,পরিচালক মাইনুল ইসলাম লাল, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান, এছাড়াও গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিনামূল্যে তুলে দেন কর্মকর্তারা। ত্রাণসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পায়।

এই সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন বলেন “কড়াইলের এই অসহায় মানুষগুলো সবকিছু হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। দেশবন্ধু গ্রুপ সবসময়ই জনগণের সংকটে পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বহু পরিবার ঘরবাড়ি, সম্পদ ও জীবনযাপনের প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। দেশবন্ধু গ্রুপের এই দ্রুত ও সময়োপযোগী মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দেশবন্ধু গ্রুপের এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশবন্ধু গ্রুপ দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন দুর্যোগে ত্রাণ, খাদ্যসহায়তা ও মানবিক সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি