1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার, রাজধানীর বসুন্ধরায় করপোরেট অফিসসহ দেশব্যাপী ওয়ালটনের সার্ভিস সেন্টার, প্লাজা ও পরিবেশক শোরুমগুলোতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এস এম নজরুল ইসলাম ২০১৭ সালের ১৭ ডিসেম্বর ৯৩ বছর বয়সে ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি ছিলেন অত্যন্ত সফল ও দূরদর্শী উদ্যোক্তা। শুরুতে তিনি বাবা এস এম আতাহার আলী তালুকদারের সঙ্গে ব্যবসায় যুক্ত থাকলেও স্বাধীনতার পর নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেন।

বাংলাদেশে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং ডিজিটাল ডিভাইস উৎপাদন শিল্পের পথিকৃৎ হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত। ১৯৭৭ সালে তিনি ‘রেজভী অ্যান্ড ব্রাদার্স’ বা আরবি গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে ওয়ালটন গ্রুপ নামে পরিচিতি লাভ করে। ২০০৮ সালে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় ওয়ালটন পণ্যের উৎপাদন কার্যক্রম শুরু হয়।

PR

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি