1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

‎এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন সাংবাদিক ইসমাইল হোসেন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

‎
‎মল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)- এর ২০২৬ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মিসবাহ উদ্দিন।
‎
‎পাশাপাশি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রচার সম্পাদক হিসেবে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরুন সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন,
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ বায়েজিদ পেয়েছেন ৪৯ ভোট। তিনি একই সঙ্গে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হয়ে সংগঠনে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন।
‎
‎২২ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষে রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
‎
‎সভাপতি পদে শাহরিয়ার নাঈম ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মিসবাহ উদ্দিন পেয়েছেন ১৩৫ ভোট।
‎
‎নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত ইসমাইল হোসেন সাংবাদিক সমাজে তার সক্রিয় ভূমিকা, সংগঠনিক দক্ষতা ও যোগাযোগ সক্ষমতার জন্য পরিচিত। এমআরইউর কার্যক্রম দেশব্যাপী ও সদস্যদের মধ্যে আরও গতিশীলভাবে তুলে ধরতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হওয়ায় সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়েও তার সরাসরি সম্পৃক্ততা থাকছে।
‎
‎এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির ইসলাম (১নং) ও ইসলাম উদ্দিন তালুকদার (২নং)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম রাতুল। সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা এবং অর্থ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জান্নাতুর রহমান।
‎
‎দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদক শাহিনুল নুর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।
‎
‎কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান।
‎নবনির্বাচিত নেতৃবৃন্দ এমআরইউকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।
‎

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি