1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

গ্ল্যামারের মুকুটের পথে ‘মিস্টার এন্ড মিস গ্লামার লুকস সিজন-৫’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

 

স্টার মাল্টিমিডিয়ার আয়োজনে ‘মিস্টার এন্ড মিস গ্লামার লুকস ২০২৫ (সিজন-৫)’ প্রতিযোগিতা শুরু হয় গত ১৯ অক্টোবর ২০২৫। অডিশন রাউন্ডের মধ্য দিয়ে যাত্রা শুরু করা এই আয়োজন এখন পৌঁছেছে শেষ ধাপে। প্রাথমিক বাছাই পর্ব শেষে বিচারকদের মূল্যায়নের মাধ্যমে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন ৭ জন পুরুষ ও ৭ জন নারী প্রতিযোগী।

মোট ১৪ জন প্রতিযোগী এবার লড়বেন প্রতিযোগিতার পরবর্তী পর্বে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে। অডিশন রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রনায়িকা রোজিনা ও চিত্রনায়ক জয় চৌধুরী। ফাইনাল রাউন্ডে বিচারক প্যানেলে যুক্ত হয়েছেন অভিনেতা শোভন হোসেন। তার যুক্ত হওয়ায় বিচার কার্যক্রমে আরো পেশাদারিত্ব ও অভিজ্ঞতার সংযোজন ঘটবে বলে মনে করছেন আয়োজকরা। প্রতিযোগীদের গ্রুমিং ও স্টাইল উন্নয়নের দায়িত্বে রয়েছেন ফ্যাশন ডিজাইনার এডলফ খান। দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণকারীরা ফ্যাশন সেন্স, র‍্যাম্প প্রেজেন্স ও উপস্থাপন কৌশল নিয়ে নিবিড় প্রশিক্ষণ পাবেন।

এ বিষয়ে স্টার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সোহেল আহসান বলেন, আমরা চাই প্রতিযোগিতাটি শুধু সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাক। দ্বিতীয় রাউন্ডে যারা উঠেছে, তারা সবাই সম্ভাবনাময়। নতুন বিচারক যুক্ত হওয়ায় এই ধাপটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, এই প্রতিযোগিতার প্রধান স্পনসর হিসেবে রয়েছে বিউটি ব্র্যান্ড মমতাজ মেহেদী। ধাপে ধাপে প্রতিযোগীর সংখ্যা কমিয়ে আনা হবে এবং চূড়ান্ত পর্বে নির্ধারিত হবে ‘মিস্টার’ ও ‘মিস গ্লামার লুকস ২০২৫’। গ্ল্যামারের মুকুট কার মাথায় উঠবে-সেই অপেক্ষায় এখন প্রতিযোগী ও দর্শকরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি