1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ (সতেরো) জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ (সতেরো) জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি), ডিএমপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এদের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্তে জানা যায়, শহীদ শরীফ ওসমান বিন হাদি বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা মূলক জোরালো বক্তব্য রেখে আসছিলেন। যার ফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়। তিনি আরও জানান, শহীদ ওসমান বিন হাদিকে গুলি করা এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো।  ফয়সাল করিম এবং তার প্রধান সহযোগী মোঃ আলমগীর হোসেনকে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী এবং তদন্তে প্রাপ্ত মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩) পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্তৃক মনোনীত সাবেক কাউন্সিলর। আসামীদের রাজনৈতিক পরিচয় এবং ভিক্টিমের পূর্ববর্তী বিভিন্ন সময়ে প্রদত্ত বক্তব্য থেকে এটা পরিস্কার যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, সার্বিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে ধৃত আসামীদের ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থল ও প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইস সমূহের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘটনার সাথে আসামীদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এজাহার নামীয় পলাতক আসামি ১। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) ২। মোঃ আলমগীর হোসেন (২৬) ৩। মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩) ৪। ফিলিপ স্নাল (৩২) ৫। মুক্তি মাহমুদ (৫১) ৬। জেসমিন আক্তার (৪২) তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি ৭। মোঃ হুমায়ুন কবির (৭০) ৮। হাসি বেগম (৬০) ৯। সাহেদা পারভীন সামিয়া (২৪) ১০। ওয়াহিদ আহমেদ শিপু (২৭) ১১। মারিয়া আক্তার লিমা (২১) ১২। মোঃ কবির (৩৩) ১৩। মোঃ নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪) ১৪। সিবিয়ন দিও (৩২) ১৫। সঞ্জয় চিসিম (২৩) ১৬। মোঃ আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) ১৭।

মোঃ ফয়সাল (২৫) দের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-বি/৩০২/২০১/১০৯/৩৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে নতুন কোন তথ্য পাওয়া গেলে বা অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি পল্টন ধানাধীন বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হন এবং ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এই ঘটনার প্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা রুজু করা হয় যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। পুঙ্খানুপুঙ্খ ও নিবিড় তদন্তের মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্লবার (৬ জানুয়ারি) এই মামলার চার্জশিট দাখিল করলো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি