1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ঢাকা’সহ কয়েকটি জেলায় দুদকের অভিযান 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে ঘুস গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালকের সাথে আলোচনাক্রমে টিম জানতে পারে, বর্ণিত অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট দপ্তরে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অভিযানকালে অভিযোগে উল্লিখিত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন পরবর্তী রিপোর্টসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুদক ।

এছাড়াও পঞ্চগড় পৌরসভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্পের আওতায় সৌরবাতি স্থাপনে বাজার মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে ক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে পৌর প্রশাসক, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের আওতায় মোট ৯৯,৮৬,৩২৪ (নিরানব্বই লক্ষ ছিয়াশি হাজার তিনশ চব্বিশ) টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৭৫টি সোলার স্ট্রিট লাইট স্থাপন সংক্রান্ত নথিপত্রের প্রাথমিক পর্যালোচনা করে। প্রাথমিকভাবে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, প্রতিটি সোলার স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় দেখানো হয়েছে ১,৩৩,১৫০ (এক লক্ষ তেত্রিশ হাজার একশ পঞ্চাশ) টাকা। এ সময় পৌরসভার ০৪টি ভিন্ন স্থান থেকে স্থাপিত সোলার স্ট্রিট লাইট, প্যানেল ও ব্যাটারির বাস্তব অবস্থা যাচাইকালে কয়েকটি সোলার স্ট্রিট লাইট অকেজো অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রকল্পের টেন্ডার ডকুমেন্টসসহ সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে। দুদক জানায় সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে বিশ্লেষণপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে রাঙ্গামাটি জেলার ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আগত রোগীদের সঙ্গে কথা বলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ঔষধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা এবং রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করে। উপস্থিত রোগী ও রোগীদের অ্যাটেন্ডেন্টদের সঙ্গে কথা বলে জানা যায় যে, প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ তারা পাচ্ছেন না। পরিদর্শনকালে হাসপাতালের আশপাশে কয়েকটি দালাল চক্রের উপস্থিতির তথ্য পাওয়া যায়, যারা রোগীদের পার্শ্ববর্তী বেসরকারি ক্লিনিকে সরবরাহের সঙ্গে জড়িত মর্মে অভিযোগ রয়েছে। এ সময় হাসপাতালের ওষুধের স্টক ও বিতরণ সংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হয়। এছাড়াও পরিদর্শনকালে দেখা যায়, রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সন্তোষজনক নয়; বিশেষ করে মাংসের পরিমাণ কম এবং একই সঙ্গে দুপুর ও রাতের খাবার একসাথে রান্না করা হয়, যা স্বাস্থ্যসম্মত নয়। বিভিন্ন ওয়ার্ডে সরবরাহকৃত বেডশিট অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়াও অভিযানকালে রোগীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সের লগবইও সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি