1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

‎শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬


‎ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১:০০টায় রাজধানীর মিরপুর-১০ সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের সভাপতি লসকর মোঃ তসলিম। এসময় তিনি সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আশরাফুল আলম, মুফতি মোঃ মাসুদুর রহমান, আব্দুল গফুর, সেলিম খলিফা, হাজী নুরুল ইসলামসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে লসকর মোঃ তসলিম বলেন, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সচ্ছল ব্যক্তিরা যদি স্বতঃস্ফূর্তভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি ভবিষ্যতেও ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানটি শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। সংশ্লিষ্টরা ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি