1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ডাকাতের হামলায় ডিএনসির দুই কনস্টেবল আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন,
হাফেজ মোহাম্মদ সারোয়ার আলম (২৩) ও মো. ইব্রাহিম খলিল (২২)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ঘটনার দিন ওই দুই কনস্টেবল একটি মাদক মামলার এজাহার দায়ের করার জন্য বিজয়নগর থানায় নথিভুক্ত করে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বলেন, আহত দুই কনস্টেবল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাত দল তাদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজয়নগর থানা পুলিশ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি