1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জবি শাখা ছাত্রদল।

বুধবার (২০ জানুয়ারি) জবি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে ভিক্টোরিয়া পার্ক  প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।”

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,
“রাজনৈতিক কারণে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতেই পারেন। কিন্তু হীন ভাষা ব্যবহার করলে আমরা তা মেনে নেব না। ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করবেন না। মনে রাখবেন—দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।”

শিবিরকে উদ্দেশ্য করে জবি
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “তারেক রহমান আমাদের আবেগের জায়গা। আপনারা দাবি করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল নাকি শাকসু নির্বাচন বানচাল করেছে। অথচ জকসু নির্বাচনসহ সারাদেশের সব ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদল আন্দোলন করেছে।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি এবং করবো। তবে দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি হলে এই ক্যাম্পাসে কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জবি ছাত্রশিবিরের ডাকা এক মানববন্ধনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও জকসু’র শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন,
“২০ তারিখে শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিতে হবে।”
তিনি ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সিলেটের সড়কপথ ও রেলপথ বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের কোনো সমাবেশ করার অধিকার নেই।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি