1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু

জনগণের রায় ধানের শীষের পক্ষেই যাবে- ড. এম এ কাইয়ুম

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন,আমি এই এলাকারই সন্তান, এখানকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা আমি খুব কাছ থেকে জানি। তাই আমার দৃঢ় বিশ্বাস, জনগণের ভোট আমার বাক্সে এবং ধানের শীষের পক্ষেই যাবে, ইনশাআল্লাহ।

আজ সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি।

ড.এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। ১৯৯১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাড্ডা এলাকায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এলাকার মানুষ আমার কাজের সাক্ষী। বর্তমান নির্বাচনি প্রচারণায় ভোটারদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছি। অপরাধ দমনে আমি সোসাইটি-ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলবো। প্রতিটি এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, নাইটগার্ডের ব্যবস্থা এবং কমিউনিটি পর্যায়ে নজরদারি জোরদার করা হবে, যাতে অপরাধীরা মাথাচাড়া দিতে না পারে।

বিএনপির এই নেতা বলেন, যানজট ও হকার সমস্যাও দীর্ঘদিনের। নির্বাচিত হলে যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে এবং হকারদের উচ্ছেদ নয়, বরং সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা হবে, যাতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকে এবং হকাররাও জীবিকার সুযোগ পায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন, উন্নত ও কল্যাণরাষ্ট্র। বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নে অসংখ্য কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি