1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

ওয়ারীতে পিস্তল-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘খাড়া বাদশা’ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

রাজধানীর ওয়ারী এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগজিন,  একটি কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ মোবারক হোসেন ওরফে খাড়া বাদশাকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে অস্ত্র রেখেছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ওয়ারী হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল সংলগ্ন এলাকায় অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তির অবস্থানের খবর পায় গোয়েন্দা পুলিশ।

তথ্যের ভিত্তিতে ডিবির রমনা বিভাগের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি পিস্তল (ম্যাগাজিনসহ), একটি কার্তুজ এবং ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মোবারক হোসেন ওরফে খাড়া বাদশা ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৪টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি