1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

গণসংযোগে জনতার প্রত্যাশা, পরিবর্তনের প্রতিশ্রুতি ড. এম এ কাইয়ুমের

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

 

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো রাজধানীতেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ঢাকা-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

গতকাল বিকেলে অনুষ্ঠিত এই গণসংযোগে ড. এম এ কাইয়ুম সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকাবাসীর নানা সমস্যা, প্রত্যাশা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন,
আমি ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে চাই। এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-১১ আসনের মানুষ নিরাপত্তাহীনতা, অপরিকল্পিত নগরায়ন ও অব্যবস্থাপনার শিকার।
এই এলাকার মানুষ শান্তিতে থাকতে চায়, নিরাপদ পরিবেশে সন্তানদের বড় করতে চায়। আমি সেই নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে দিতে চাই।

বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম আরও বলেন, নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে একটি আদর্শ মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।ঢাকা-১১ হবে এমন একটি আসন, যেখানে থাকবে না কোনো ধর্মীয় বা বর্ণভিত্তিক বৈষম্য। এখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই সমান-এই নীতিই হবে আমার রাজনীতির ভিত্তি।

ঢাকা-১১ আসনের মাটি ও গণমানুষের নেতা ড.এম এ কাইয়ুম বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতির মাধ্যমেই একটি টেকসই ও মানবিক সমাজ গড়া সম্ভব।ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বঞ্চিত হবে না। আমি চাই সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক ঢাকা-১১ গড়ে তুলতে।

গণসংযোগে ড. এম এ কাইয়ুম আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।
আমি জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে সংসদে যেতে চাই। ক্ষমতার জন্য নয়, দায়িত্ব পালনের জন্যই আমার এই নির্বাচন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা-১১ আসনের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য তারা ঐক্যবদ্ধ।এই আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেয়, আমি তাদের হয়ে কাজ করতে চাই। কথা দিয়ে কথা রাখার রাজনীতিতে আমি বিশ্বাস করি।

গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ড. এম এ কাইয়ুম নিয়মিত মাঠে থেকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি