1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

বোনকে ইভটিজিং এর প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মার-ধর

মো: পাভেল
  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করায় রাজধানীর রামপুরায় ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রামপুরার ফয়জুর রহমান আইডিয়াল স্কুলের সামনে শনিবার (১ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তোভোগীর নাম মুহাম্মদ আল মাশরাফি ইসলাম। তার ছোট বোন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে তাকে নিয়মিত ইভটিজিং করে আসছিল আশফাক আহমদ ফয়সাল নামের কিশোর। এক পর্যায়ে এসিড মারাসহ নানা হুমকি দিলে ফয়সালকে ডেকে বুঝিয়ে বলে আল মাশরাফি ইসলাম। এ সময় তাদের মাঝে তর্কাতর্কির ঘটনা ঘটে।

ভোক্তভোগীর ফুফু বলেন, ফয়সালকে বুঝিয়ে বললে বিষয়টা আরো বিগড়ে যায়। শনিবার রাতে আমার ভাতিজাকে ওরা ডেকে নিয়ে যায় ফয়জুর রহমান আইডিয়াল স্কুলের সামনে। আমার ভাতিজার সঙ্গে ছিলো তার এক বন্ধু। ওরা গিয়ে দেখে দশ থেকে বারজনের একটা দল তাদের জন্য অপেক্ষা করছে। এ সময় বন্ধুকে কথা বলায় ব্যাস্ত রেখে ওরা আমার ভাতিজাকে রড দিয়ে মারধর করে গুরুতর আহত করেছে।

আল মাশরাফি ইসলামের ফুফু আরো বলেন, ওরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। এদের মধ্যে আশফাক আহমদ ফয়সাল এবং সায়েম হোসেন আমার ভাতিজাকে রড দিয়ে আঘাত করেছে। আমি এদের বিচার চাই।

তিনি আরো বলেন, মারধরের পর মাশরাফিকে উদ্ধার করে রাজধানীর খিদমাহ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে মাথায় ছয়টা সেলাই করেন কর্তব্যরত চিকিৎসক। পরে পরিস্থিতির অবনতি হলে রোগীকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় রামপুরা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি