
জাফরিন সাজ, বর্তমান সময়ের একজন আলোচিত মডেল ও অভিনেত্রী। অল্পদিনেই নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন পাঠকের হৃদয়ে। দিন দিন বেড়েই চলছে তার জনপ্রিয়তা।
সম্প্রতি অভিনয় করেছেন কবি নজরুল ইসলামের স্মরণে বিশেষ নাটক আলেয়া’য়।এছাড়াও এশিয়ান টিভিতে ধারাবাহিক নাটক সুখের সমীকরণ, বিটিভিতে অনুষ্ঠিত আনন্দ আনন্দ ও গুড়েবালি নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন কেড়েছেন এই অভিনেত্রী। এছাড়াও চ্যানেল আইয়ে প্রচারিত কিসমত নাটকটিও দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
অভিনেত্রী জাফরিন সাজ ৪ মে, ১৯৯৯ সালে ঢাকার মালিবাগে মোহাম্মদ আলমগীর হোসেন ও হাসিনা বেগম দম্পতির ঘর আলো করে পৃথিবীতে আসেন। বর্তমানে পরিবারসহ বসবাস করেন রাজধানীর পুরান ঢাকায়।
একান্ত সাক্ষাৎকারে জাফরিন বলেন, আমি কাজ পাগল মানুষ কাজ করতে পছন্দ করি তবে আমি মনে করি যে আমার এই পথ চলায় সবচেয়ে বেশি যারা সাপোর্ট করেছে তারা আমার পরিবারের সদস্য। আমি আমার বাবা-মায়ের সমর্থনেই আজকের এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। আসলে কতটুকু সফল হতে পেরেছি জানিনা আমার সফলতার বিচার আমার দর্শকরাই করবেন।