1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবিতে বাংলাদেশ ভোক্তা যুব কমিটির নেতৃত্বে নুর – আশরাফ 

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ সিওয়াইবি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ আরেফিন।

আজ শনিবার(৭ ফেব্রয়ারি) সিওয়াইবি জবি শাখার দ্বিবার্ষিক এই কমিটির অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে মোট ২৩ জন সদস্য রয়েছেন।নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তাওহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন,দপ্তর সম্পাদক মো. শিপুল মোড়ল,সহ-দপ্তর সম্পাদক আবু রায়হান সরকার।

এছাড়া অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক নাজমুল হোসাইন,প্রচার সম্পাদক হাসিব সরদার, সহ-প্রচার সম্পাদক মোহন খন্দকার। আইন বিষয়ক সম্পাদক রজব আল ফাহিম, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক জান্নাতি খাতুন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুহাইল আহম্মেদ, নুরুন্নাহার তিশা, জান্নাতুল ফেরদৌস, তৌফিক আনম, মো. রিফাত ইসলাম, শারিফুজ্জামান সাকিব, ফাইয়াজ আনাস সামি ও মাহমুদুল হাসান।

নবনির্বাচিত সভাপতি নুর আলম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখাই সিওয়াইবি জবি শাখার প্রধান লক্ষ্য।  কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ধরে রেখে সংগঠনটিকে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত করতে আমাদের নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করবে। আমরা জবি শাখাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জবিতে সুষ্ঠু এবং কার্যকর ভাবে কর্মকান্ড পরিচালনায় সকলের পরামর্শ এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”

সাধারণ সম্পাদক আশরাফ আরেফিন বলেন, ” সিওয়াইবি জবি শাখাকে একটি কার্যকর ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে ধারাবাহিক সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।  শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়িয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে সংগঠনটির ভূমিকা আরও জোরদার করা হবে।”

উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১০ সাল থেকে দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভেজাল প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। সংগঠনটির বর্তমানে সারাদেশে ৩৫টি শাখা, ৬৪টি জেলা ও ৭টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম রয়েছে এবং প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবী এর সঙ্গে যুক্ত রয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি