1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

বিএনপি’র পক্ষেই সম্ভব দেশকে দুর্নীতিমুক্ত করা : তারেক রহমান 

মো. শাহিদুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

২০০১ সালে দেশ যখন গভীর দুর্নীতিতে নিমজ্জিত তখন বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে দেশ দুর্নীতি মুক্ত হয়েছিল। কিন্তু গত ১৬ বছরে দেশ আবার দুর্নীতির গভীরে নিমজ্জিত হয়েছে। একমাত্র বিএনপিই পারে দেশকে এই দুর্নীতি থেকে মুক্তি দিতে। আজ দুপুরে রাজধানীর বাসাবো তরুণ শংঘ মাঠে আয়োজিত ঢাকা-০৯  আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান, তারেক রহমান।
তিনি বলেন, আমি আসার পথে দেখেছি রাস্তার দুরঅবস্থা। আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছি ভেবেছিলাম দেশের রাস্তাঘাট সব ঠিক আছে। কিন্তু এসে দেখলাম এই এলাকাসহ বাংলাদেশের রাস্তাঘাট গুলো কিভাবে ভেঙে চুড়-চুরমার হয়ে আছে। আমাদের সকলে মিলে রাস্তাঘাট গুলো ঠিক করতে হবে। একই সাথে জলাবদ্ধতা ও বায়ু দূষণের যে সমস্যা রয়েছে সেগুলোরও সমাধান করতে হবে।
এই আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের বক্তব্যকে তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকায় খেলার মাঠ, ব্রিজ-কালভার্ট ও উন্নত চিকিৎসা সেবায় বিশেষ নজর দেওয়া হবে। মা-বোনরা রান্না করার সময় ঠিকমতো গ্যাস পায় না। প্রায় সারা দেশের চলছে গ্যাসের সংকট। আমরা একত্রে কাজ করলে সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারবো। বিএনপিই একমাত্র দল এই মুহূর্তে, যাদের দেশ গঠনের কর্মসূচী আছে। প্রতিবারই বিএনপির ওপর জনগণের সমর্থন ছিলো। তারা দেশ ও মানুষ ছেড়ে কোথাও যায়নি।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে তারেক রহমান বলেন, এখানে যারা মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন তারা বলতে পারবেন দেশ স্বাধীন হওয়ার পরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ ছিল  ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নয়ন করেছেন। সেই সাথে দেশকে করেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি