1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

রাস্তা নিয়ে মারামারিতে আহত, ৩

মো: জাহিদ হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীকে পেটানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভিডব্লিউবি (সাবেক ভিজিডি) কার্ড দেয়ার নামে ১০ হাজার টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে মারামারিতে আহত হয়েছেন, ৩ জন। অভিযুক্ত ইউপি সদস্য মাসুদ রানা উপজেলার উচাখিলা ইউনয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই ইউপি সদস্য ভিডব্লিউবি কর্মসূচির দুইটি কার্ড দেওয়ার নামে নজরুল ইসলাম ও আজিজুল হকের কাছ থেকে দশ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পর কার্ড না দিয়ে তালবাহানা করতে থাকে। এ ঘটনার জেরে ওই মেম্বারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মেম্বার আজিজুল হককে গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। গত ৩১ শে মার্চ আজিজুলের বাড়ির সামনে গিয়ে মেম্বার পুনরায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। এসময় আজিজুলের স্ত্রী হাজেরা খাতুন বাধা দিলে মেম্বার ক্ষিপ্ত হয়ে আজিজুলের স্ত্রীকে মারধর করে। এসময় আজিজুল ও তার ভাই নজরুল এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এ ঘটনায় ওই মেম্বারকে অভিযুক্ত করে আজিজুল হক ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়েরের পর থেকে বাদী বিবাদীর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য মাসুদ রানা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চলাচলের রাস্তাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে তাদের সাথে আমার গোলযোগ হয়। আর আমাকে সামাজিকভাবে হেয় করার স্বার্থে ভিডব্লিউবি কার্ডের নামে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে’।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি