1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

বসুন্ধরা সিটি শপিং মলে অনুষ্ঠিত হলো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

নাগরিক জীবনের ব্যস্ততার মাঝেও শেকড়ের টান আর আধুনিক ফ্যাশনের এক অভূতপূর্ব ফিউশন দেখলো রাজধানীবাসী। উৎসব, রঙ আর তারুণ্যের উন্মাদনায় ১৫ এপ্রিল বসুন্ধরা সিটির লেভেল-১ অ্যাট্রিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী জমকালো মেগা আযোজন ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঐতিহ্য ও আধুনিকতার এই অনন্য উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব:)।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বসুন্ধরা সিটি শুধু একটি শপিং মল নয়, বরং এটি সব বয়সীর জন্য বিনোদন, কেনাকাটা ও ঐতিহ্যের এক জীবন্ত ক্যানভাস।

দিনব্যাপী এই আয়োজনে ছিল চোখ ধাঁধানো ফ্যাশন ফেস্ট, এক্সক্লুসিভ ফ্যাশন শো এবং এনার্জেটিক ফ্ল্যাশমব। আযোজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল জনপ্রিয় গ্লোবাল স্মার্টফোন ব্র‍্যান্ড VIVO)। এছাড়া পাওয়ারড বাই স্পন্সর হিসেবে যুক্ত ছিলো ‘পালসার এন২৫০’, ‘ফুডি’ এবং ‘স্পিড’।

গতানুগতিক মেলার ধারণাকে বদলে দিয়ে এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর রানওয়ে মেকিং এবং এক্সক্লুসিভ কালেকশন প্রদর্শন। স্পন্সরদের পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী অন্যান্য স্বনামধন্য ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল ইনফিনিটি মেগা মল, ক্লাবহাউস, ক্যাপশন, ফ্রিল্যান্ড, আর্টফিট, বিট, স্টানিং বাই শাহাদ, ইরানি মার্ট, সী স্কাই, শিশু পরিবহনএবং ফুড লাভারস।

স্ট্রিট ফ্যাশন থেকে শুরু করে মডেস্ট ফ্যাশন প্রতিটি ব্র্যান্ড তাদের নিজস্ব স্টাইল এবং বৈশাখী কালেকশনের মাধ্যমে ফ্যাশনপ্রেমীদের মুদ্ধ করেছে।

ফ্যাশন শোর পাশাপাশি টয়া এবং তাঁর টিমের দুটি ফ্ল্যাশমব পারফরম্যান্স উপস্থিত দর্শকদের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া ভিভো-র বিশেষ ব্র্যান্ড ইন্টিগ্রেশন সেশনে উপস্থিত ছিলেন দেশের আইকনিক সংগীতশিল্পী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান, যিনি প্রযুক্তি ও স্টাইলের মেলবন্ধন নিয়ে দর্শকদের সাথে যুক্ত হন।

এই জাদুকরী বৈশাখী আয়োজনের পর্দা নামে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের এক মেগা কনসার্টের মধ্য দিয়ে। শেকড়ের সুর আর ইলেকট্রনিক ফিউশনের জাদুতে পুরো বসুন্ধরা সিটি মেতে ওঠে উৎসবের এক নতুন মাত্রায়।

সব মিলিয়ে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ প্রমাণ করেছে, শেকড়ের প্রতি ভালোবাসা এবং নাগরিক লাইফস্টাইলের এই দুয়ের দারুণ এক মেলবন্ধন হওয়া সম্ভব, আর উৎসব উদযাপনের সেই সেরা গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মল।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি