1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
Oplus_131072

 

বসুন্ধরা খাতার উদ্যোগে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্কেটিং ফেস্ট ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বিএম কলেজের মার্কেটিং বিভাগের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অ্যাকাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি খাবারের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। এছাড়া বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবীব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক শাহ সাজেদা, বর্তমান বিভাগীয় প্রধান মো. মিজানুর রহমান খান এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের মার্কেটিং ডিপার্টমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার করিমুল আরাফাত উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএম কলেজের মার্কেটিং বিভাগের প্রথম পুনর্মিলনী এটি একটি ঐতিহাসিক আয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও প্রাক্তনদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীরাও এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বসুন্ধরা কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি