1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাহদুরের কৃতজ্ঞতা প্রকাশ

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন মোরশেদ আলম বাহাদুর। চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রামের পাটওয়ারী বাড়ির এই কৃতি সন্তান ছাত্র রাজনীতির মাঠে ধারাবাহিকভাবে সক্রিয় থেকে নিজ অবস্থানকে সুদৃঢ় করেছেন।

ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই বাহাদুর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, দলের প্রতি আনুগত্য এবং নেতৃত্বের প্রতি আস্থা এসব গুণ তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করছেন তার সহকর্মীরা।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোরশেদ আলম বাহাদুর বলেন, “এটি আমার জন্য গর্বের এবং আনন্দের বিষয়। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পর দলের এমন আস্থা পাওয়া অবশ্যই প্রেরণাদায়ক। তবে এটি শুধু প্রাপ্তি নয়, বরং বড় দায়িত্বও।

তিনি বলেন, দলের আদর্শ বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ছাত্রদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেলা যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চাঁদপুর সদর হাইমচর গণ মানুষের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি