
১০ই মহররম’ ১৪৪৮, (২৬শে জুন’ ২০২৬) পবিত্র আহলে বাইতদের স্মরণে গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানার উদ্যোগে খিলগাঁও তিলপাপাড়াস্হ গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া একাডেমি প্রাঙ্গণে সর্ব সাধারণের মাঝে উন্মুক্ত তবারক বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচীতে তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মোঃ হযরত আলী, আব্দুস সাত্তার সাহেরা জামে মসজিদের সাধারণ সম্পাদক মাহমুদ ইউসুফ সাগর, গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিলগাঁও থানার সভাপতি আলহাজ্ব মোঃ নুরুন্নবী হাওলাদার ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মামুন সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ,ক্বিয়াম ও মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচী শুরু করা হয়।