1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম স্থাপনের উদ্যোগ সাবেক উপাচার্যের আমলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবং প্রকল্পের জন্য স্পন্সরও নিশ্চিত করা হয়েছিল। তবে বর্তমান প্রশাসন নির্ধারিত স্থান বরাদ্দ না দেওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম।

আজ মঙ্গলবার (৭ জুলাই) জকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রিয়াজুল ইসলাম বলেন, বিভিন্ন বিভাগের হাতে ফুটবল তুলে দেওয়া হলেও এটি কেবল প্রতীকী সহায়তা। একটি ফুটবল দিয়ে কোনো দলের উন্নয়ন সম্ভব নয়। একটি শক্তিশালী ক্রীড়া দল গড়ে তুলতে একাধিক ফুটবল, জার্সি, প্রশিক্ষণ সরঞ্জাম, জুতা, খেলোয়াড়দের পুষ্টিকর খাবার, চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করা জরুরি। এসব ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

জিমনেশিয়াম স্থাপনের প্রসঙ্গ তুলে জকসু ভিপি বলেন, সদ্যপ্রয়াত সাবেক উপাচার্যের সময় ক্রীড়া কমিটির মাধ্যমে জিমনেশিয়ামের জন্য স্থান নির্ধারণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের জন্য স্পন্সরও নিশ্চিত করা হয়। কিন্তু বর্তমান প্রশাসন সেই স্থান বরাদ্দ দেয়নি। কেন দেয়নি, তার ব্যাখ্যা প্রশাসনই দিতে পারবে।

তিনি আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি সেমিস্টারে জকসুর নামে আদায় করা ২০০ টাকার অর্থও এখন পর্যন্ত জকসুর কাছে হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে বারবার কমিটি গঠন ও নীতিমালা প্রণয়নের কথা বলা হচ্ছে। এভাবে বিলম্ব হতে থাকলে জকসুর মেয়াদই শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্যারেজের নিচে পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানে অল্প পরিসরেই একটি আধুনিক জিমনেশিয়াম স্থাপন করা সম্ভব, যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী শরীরচর্চার সুযোগ পাবেন। কিন্তু প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়ন করা যাচ্ছে না।

তিনি বলেন, ফুটবল বিতরণের উদ্দেশ্য শিক্ষার্থীদের খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা। এটি বড় কোনো সহায়তা নয়; বরং জকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি শুভেচ্ছা উপহার।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জকসুর প্রতিনিধিরা নিজেদের শিক্ষার্থীদেরই অংশ মনে করেন। কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলে শিক্ষার্থীরা যেন তা তুলে ধরেন। সবার সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়াই বর্তমান জকসুর লক্ষ্য।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, জিমনেশিয়ামের জন্য পূর্বে কোনো স্থান বরাদ্দ বা আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়ে থাকলে তার সংশ্লিষ্ট নথিপত্র থাকা উচিত। এমন কোনো বরাদ্দের বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

উপাচার্য আরও বলেন, “এ ধরনের কোনো সিদ্ধান্ত বা বরাদ্দের বিষয় আমার জানা নেই। তবে শিক্ষার্থীদের জন্য একটি জিমনেশিয়াম স্থাপনের লক্ষ্যে সাজিদ ভবনের গ্যারেজ এলাকার পরিবেশ উন্নয়নে কাজ করা হয়েছে। প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে স্থানটি পরিষ্কার করে ব্যবহার উপযোগী করা হয়েছে। সুযোগ থাকলে সেখানে জিমনেশিয়াম স্থাপনের পরিকল্পনা রয়েছে।”
তিনি বলেন, “যেকোনো অভিযোগ বা দাবির ক্ষেত্রে তথ্য-প্রমাণ থাকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাস্তবসম্মত পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই শিক্ষার্থীদের জন্য কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি