
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন নতুন সংঘ- এর পুর্নাঙ্গ কমিটি গঠিত হওয়ার পর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-২৮ সালের পুর্নাঙ্গ কমিটির পরিচিতি সভার প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল মোঃ আলমগীর হোসেন ও কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, টরোন্টো বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ,কে আজাদ।
সংগঠনটি ছিয়াত্তর বছর পুর্বে ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। সে হিসেবে এটি রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী অল্পসংখ্যক পুরণো সংগঠনগুলোর একটি।