1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ফেনীতে দলিল লেখক সমিতির নির্বাচন সভাপতি-জহির, সম্পাদক-শামীম

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার ১২ সেপ্টেম্বর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে জহিরুল হক, সাধারন সম্পাদক পদে আবু আইয়ুব আনসারী শামীম ও কোষাধ্যক্ষ পদে রবিউল হোসাইন বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপদি পদে শেখ ফরিদ ও শহীদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মামুনুল ইসলাম, প্রচার সম্পাদক পদে ফজলুল করিম ফিরোজ মিয়া, দপ্তর সম্পাদক পদে মাহফুজুর রহমান ও কার্যকরী সদস্য পদে মুজিবুল হক, সফিকুর রহমান, বিপুল দেবনাথ, আশিকুর রহমান শাকিল নির্বাচিত হন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে মোঃ জহিরুল হক ছাতা প্রতীকে ৫২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে, তার নিকটতম প্রার্থী মিল্লাদুর রহমান, প্রতীক-চেয়ার, প্রাপ্ত ভোট- ১৭টি। সাধারন সম্পাদক-প্রার্থী- মুহাম্মদ আবু আইয়ুব আনসারী আনারস প্রতীকে ৫৭টি ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী শহিদ উল্যাহ আম প্রতীক ১২ ভোট পান। কোষাধ্যক্ষ পদে রবিউল হোসাইন মোরগ প্রতীকে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রার্থী-জহিরুল ইসলাম ফুটবল প্রতীক ৩২ ভোট পান। নির্বাচনে ৭০টি ভোটের মধ্যে মোট কাস্টিং ভোট ৬৯ টি।
উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার মোঃ জসিম উদ্দিন উল্লিখিতদের নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান ১৩টি পদের মধ্যে ৩টি পদে একাধিক প্রার্থী থাকায় প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, বাকী ১০টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম আনসারী সবার সার্বিক সহযোগিতায় তার দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দলিল লেখকদের স্বার্থ ও কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে নির্বাচনে সর্বাধিক ভোটে বিজয়ী শামীম আনসারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফেনী সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি