1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিজিটাল নিরাপত্তায় তারেক রহমান সরকারের আন্তরিক উদ্যোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট বিশেষ প্রতিবেদক ঢাকায় কয়েক হাত মাটির দাম সাড়ে ৪ কোটি টাকা কৃষক উন্নয়নের দোহাই, বাস্তবে ভূমিহীন করার ছক: সাভারে বন বিট সংলগ্ন রিসোর্ট নিয়ে উদ্বেগ বেলার আপত্তিতে কক্সবাজারের সড়ক প্রকল্পে স্থগিতাদেশ আইসিসিবিতে ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনীতে উপচে পড়া ভিড় প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন রায় না দিয়েও স্থায়ী বিচারপতি! প্রথা ভাঙ্গার নেপথ্যে কে? ​স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

রডের জায়গায় বাঁশের কঞ্চি! বরখাস্ত এলজিইডির কার্যসহকারী হাসমত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনা ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রকৌশল দপ্তরের কার্যসহকারী হাসমত আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

​অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত মানসম্মত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে হাসমত আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাকরিবিধি অনুযায়ী সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী তিনি বরখাস্তকালীন খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
​এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক শূন্য ৬ মিটার দীর্ঘ এই সেতুর কাজ চলছে। প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কাজ করছে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ইউনুছ আল মামুন’ ও ‘মেসার্স জাকির এন্টারপ্রাইজ’। ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে সেতুটির কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।

​সম্প্রতি সেতুর ফুটপাতের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ দেওয়ার বিষয়টি স্থানীয় অধিবাসীদের নজরে আসে। গত রবিবার রাতে এলাকাবাসী এতে বাধা দেয় এবং তাদের
ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে উপজেলা প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে সেতুটি পরিদর্শন করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি