1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম খান তারেক রহমানের নতুন রাজনীতি: দলের ভেতরেও জবাবদিহির বার্তা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন পরিচয় এবিজি স্পোর্টস সিটি ফেনীতে যানজট নিরসনে ট্রাফিকের পাশে শত তরুণ স্বেচ্ছাশ্রমে কাজ করছে ২৭ বছরের মানবিক অভিযাত্রায় জিয়াউর রহমান ফাউন্ডেশন বসুন্ধরা গ্রুপের উপহার পেয়ে স্বাবলম্বী হওয়ার পথে ১০০ নারী আইসিসিবিতে তিন প্রদর্শনী ঘিরে ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততা যুব রেড ক্রিসেন্ট জবি শাখার নেতৃত্বে আরিফুল ও আমির মাদানী অ্যাভিনিউয়ে সড়ক দখল, ঝুঁকিতে পথচারীরা ফ্ল্যাটের বাজারে মন্দা, সংকটে আবাসন ব্যবসায়ীরা

বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম খান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। এ সময় পূজামণ্ডপের আয়োজনে সহযোগিতা হিসেবে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও এক লাখ টাকা অনুদান দেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হন ডিএনসিসি প্রশাসক। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে শফিকুল ইসলাম খান পূজামণ্ডপের সার্বিক আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি উৎসব উদযাপন নির্বিঘ্ন রাখতে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পূজামণ্ডপের জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে আরও এক লাখ টাকা অনুদান দেন ডিএনসিসি প্রশাসক। সব মিলিয়ে পূজামণ্ডপের জন্য তাঁর পরিদর্শনকালে মোট এক লাখ ৪০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়।

ডিএনসিসি প্রশাসকের আগমন ও আর্থিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা এ উদ্যোগের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসন এবং প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি