1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদকের বিস্তার রোধ করা যাবে: পানিসম্পদমন্ত্রীর  এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত রাজনীতি ও ব্যবসার যোগসূত্র নিয়ে প্রশ্ন, তদন্তের মুখে দিলীপ আগরওয়ালা বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম খান তারেক রহমানের নতুন রাজনীতি: দলের ভেতরেও জবাবদিহির বার্তা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন পরিচয় এবিজি স্পোর্টস সিটি ফেনীতে যানজট নিরসনে ট্রাফিকের পাশে শত তরুণ স্বেচ্ছাশ্রমে কাজ করছে ২৭ বছরের মানবিক অভিযাত্রায় জিয়াউর রহমান ফাউন্ডেশন বসুন্ধরা গ্রুপের উপহার পেয়ে স্বাবলম্বী হওয়ার পথে ১০০ নারী আইসিসিবিতে তিন প্রদর্শনী ঘিরে ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততা

ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদকের বিস্তার রোধ করা যাবে: পানিসম্পদমন্ত্রীর 

মো. হাবিবুর রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। মাদক এবং অন্য কোনো অপকর্ম করে সমাজে অশান্তির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল সমাজে ধর্মের নামে অপব্যাখ্যা দিচ্ছে, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী আরো বলেন, সুন্দর করে কথা বললে বিরোধী দলের ভূমিকা পালন হয় না। মাঠে জনগনের পাশে থাকতে হয়। তিনি বলেন, সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে, কিন্তু বিরোধীদল সরকারকে অসহযোগিতা করছে।

তিনি বলেন, ১৭ বছর অনেক হারিয়েছি। আর হারাতে চাইনা। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময় দেশটা পেয়েছি। তাই সুন্দরভাবে দেশটা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি