1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সাবেক আইনজীবী কোহেনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

 

চুক্তি লঙ্ঘনের দায়ে নিজের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১২ এপ্রিল) ফেডারেল আদালতে এই মামলা করেন। এতে চুক্তি লঙ্ঘনসহ বেশ কয়েকটি অভিযোগে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। খবর এনবিসি নিউজের।মামলায় বলা হয়েছে, ট্রাম্পের কোনো অনুমতি না নিয়ে কোহেন তার অনেক গোপন ও মিথ্যা তথ্য জনসম্মুখে প্রকাশ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।

তবে মাইকেল কোহেনের আইনজীবী ল্যানি ডেভিস দাবি করেছেন, ট্রাম্প আইনের অপব্যবহার করছেন। তার আশা তার মক্কেল এই মামলা থেকে মুক্তি এবং ন্যায় বিচার পাবেন।নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী কোহেন। তার বিরুদ্ধে ট্রাম্পের মিত্রদের অব্যাহত আক্রমণের মধ্যে মামলার খবরটি এলো।

২০১৮ সাল থেকে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কোহেনের। ম্যানহাটনের একটি ফৌজদারি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে প্রধান সাক্ষী ছিলেন তার এই ব্যক্তিগত আইনজীবী।

কোহেন এক দশকেরও বেশি সময় ধরে ট্রাম্পের অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের একজন ভাইস-প্রেসিডেন্টও ছিলেন এবং প্রায়ই তাকে ট্রাম্পের ফিক্সার হিসাবে বর্ণনা করা হতো।

২০১৬ সালের নির্বাচনের পরে দুজনের সম্পর্কের অবনতি হয়। সে সময় তদন্তকারীরা ট্রাম্পের বেশ কয়েকজন সহযোগীকে খুঁজতে শুরু করে। ২০১৮ সালে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করার পরে কোহেনকে তিন বছরের জেল ও জরিমানা করা হয়েছিল। তিনি এখন কারাগারের বাইরে এবং ট্রাম্পের একজন কড়া সমালোচক হয়ে উঠেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি