1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন

বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত

জবি প্রতিনিধি, রনজিৎ চন্দ্র রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে ওই শিক্ষার্থীর নাক ও মুখে গুরুতরভাবে আহত করা হয়।
আহত শিক্ষার্থী টিউশনিতে যাওয়ার সময় এ হামলার শিকার হন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ,৬-৭ জন মিলে রাস্তায় ফেলে তাঁকে সংঘবদ্ধভাবে মারধর করে।

আহত শিক্ষার্থীর নাম হারুন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৯ ব্যাচের (সেশন ২০২৩-২৪) শিক্ষার্থী।

হারুন জানান, “বুধবার সন্ধ্যা আনুমানিক ৭:৩০ এর দিকে টিউশনি করাতে যাওয়ার সময় রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় রাস্তার ওপর কয়েকজনকে জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখেন। চলাচলের অসুবিধা হওয়ায় তাঁদের রাস্তা থেকে সরে দাঁড়াতে বললে তাঁরা তাঁকে বকাবকি করে সেখান থেকে সরে যান”।

পরে কিছুদূর যাওয়ার পর পেছন থেকে তাঁকে ডেকে একজন জানতে চান, ‘রাস্তা কি তোর বাপের নাকি যে সরতে বলবি?’ জবাবে হারুন বলেন, ‘এটা তো সরকারি রাস্তা। আমার টিউশনি আছে, আমাকে যেতে হবে।’

এরপরই উপস্থিত একজন তাঁর মুখে ঘুষি মারেন। এর প্রতিবাদ জানালে কয়েকজন মিলে তাঁকে ঘিরে ধরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তাঁর নাক ও মুখে গুরুতর আঘাত লাগে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, “তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে”।

স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে প্রক্টর জানান, প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি