1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

সংসদীয় আসন ফিরে পেতে উপজেলার মানুষের গণ সমাবেশ

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

 

কুমিল্লার মেঘনা -হোমনা সংসদীয় আসনের দাবিতে গণ সমাবেশ করেছে মেঘনা উপজেলার বাসিন্দারা। গণ সমাবেশের আয়োজন করে মেঘনা উপজেলা আওয়ামী লীগ। গতকাল মেঘনা উপজেলা হোমনা উপজেলার সকল ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ সংসদীয় আসন পুন:উদ্ধারের দাবীতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সভাস্থল উপজেলা সদরের ভাটের চর এলাকায় আসে।

গণ সমাবেশের নেতৃত্ব দেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেঘনা উপজেলার প্রতিষ্ঠাতা মো. শফিকুল আলম। বক্তব্যে তিনি বলেন, ২০০৮ সালে মেঘনা -হোমনা সংসদীয় আসন বাতিল করা হয়। এরপর থেকে মেঘনার মানুষ একরকম বন্দী জীবন যাপন করছে। মেঘনার উন্নয়ন নেই। মেঘনার মানুষের পাশে কেউ নেই। অথচ ভোটের জয় হয় মেঘনা থেকেই। একসময় মেঘনায় উপজেলা ছিল না। আমি মমতাময়ী নেতৃকে বললাম, আপনি আসন দিলে নৌকা আনার দায়িত্ব আমাদের। নেতৃ আসন দিলেন। আর আমরা নেতৃকে নৌকা উপহার দিয়েছি। অথচ একটি কুচক্রী মহল এত কিছুর পরেও বিরোধীতা করছে। তারা রাজাকারের লোক। তারা খন্দকার মোশতাকের লোক। তাই দাউদকান্দির ভোটে জয়লাভ করতে না পেরে মেঘনাকে সঙ্গে রেখে জয়ী হচ্ছে। অথচ সুবিধার সময় মেঘনার কথা মাথায় রাখেনা। মেঘনার এই চর অঞ্চলের মানুষের পাশে তারা কখনই থাকেনি থাকবেও না।

এসময় তিনি বলেন, আমি নেতৃকে বলে অনুরোধ করবো। আমরা অতীতে উপজেলায় নৌকা দিয়েছি। আপনি সংসদীয় আসন দেন। দেশের একমাত্র আসনও যদি নৌকার হয়ে থাকে তাহলে এই মেঘনাই হবে। আমরা দাউদকান্দির সঙ্গে থেকে আর অবেহেলিত হতে চাই না। আমরা মুক্ত হতে চাই।

এসময় বক্তব্য রাখেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। তিনি বলেন, মেঘনাকে মেঘনার মত থাকতে দেয়নি দাউদকান্দির এমপি। প্রথম দিক থেকেই আমরা এর প্রতিবাদ করে যাচ্ছিলাম।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি