1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

বেনাপোল সীমান্তে ২ কেজি ৩শ’ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী আটক

নিউজ ওয়াচ বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

 

যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২ কেজি ৩শ’ গ্রাম স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দুই পাচারকারী নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।
বুধবার (১০ মে) দুপুরে বিজিবি’র বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্নের চালানসহ দুই পাচারকারীকে আটক করে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাচভুলোট সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এ সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। বিজিবি ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩শ’ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। পাচারকারীদের শার্শা থানায় এবং উদ্ধারকৃত স্বর্ন সরকারের কোষাগারে জমা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি