1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গোপালগঞ্জে ৫ জেলার কৃষি বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিয়ে জেলা সেমিনার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩

 

গোপালগঞ্জে ৫ জেলার কৃষি বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তাদের নিয়ে জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ অধিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প এই সেমিনারের আয়োজন করে।

শুক্রবার (১৯ মে) বিকেলে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ড. দেবাশীষ সরকার।

গোপালগঞ্জে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারের বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শওকত ওসমান। এছাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর গাজীপুর থেকে বিভিন্ন উইংয়ের পরিচালক ও বিজ্ঞানীরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার।

এ সেমিনারে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ জেলার ৩৯টি উপজেলার কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ, বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কৃষি বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। পরে সেমিনারে অংশগ্রহণকারীরা গোপালগঞ্জে নবনির্মিত কৃষি গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি