1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

ইজিবাইক চালক হত্যা, বিচারের দাবিতে সড়ক অবরোধ

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩

 

-মো. জাহিদ হাসান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে থাপ্পড়ে নিহত মো. সোহেল মিয়া (১৭) নামে এক ইজিবাইক চালককে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয় অটোরিকশা চালক ও এলাকাবাসী। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর বাজারে এই কর্মসূচী পালিত হয়।

গত রোববার রাতে নিহতের বাবা আবু সাঈদ বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে ইউপি সদস্যের ছেলে ময়নাল হোসেনকে(২০) প্রধান আসামী করা হয়। এছাড়াও আরও তিনজনকে আসামী করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মনি (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, সোহেল মিয়া ইজি বাইক চালক। গত রোববার সকাল ১১টায় ইজি বাইক চালানোর সময় ময়নাল হোসেন নামের একজনের সাথে ইজবাইকের ঘষা লাগে। এ নিয়ে শুরু হয় ঝগড়ার এক পর্যায়ে সোহেল মিয়ার গালে থাপ্পড় মাড়ে ময়নাল। গাড়িতেই পড়ে যায় সে। পরে আরও থাপ্পড় দিলে সে নিথর হয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অভিযুক্ত ময়নাল হোসেন সরিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ।

মানববন্ধনে উপস্থিত লোকজন জানান, ময়নাল উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে। বাবার প্রভাব দেখিয়ে এলাকায় বিভিন্ন অরাজকতা করে বেড়ায়। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন মানববন্ধনে উপস্থিত লোকজন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন,’নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি