1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন

জাতির পিতার সমাধিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহিদের আত্মার মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেক হায়াত ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে কিছু সময় কাটান। বেলা আড়াইটায় তিনি স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।

বৃহস্পতিবার সড়ক পথে পদ্মা সেতু হয়ে দুপুর ১টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৬ শতাধিক নেতাকর্মী টুঙ্গিপাড়া এসে পৌঁছলে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা কৃষক লীগ, টুঙ্গিপাড়া কৃষক লীগ ও কোটালিপাড়া কৃষক লীগের নেতৃবৃন্দ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিকে স্বাগত জানান। এ সময় এমপি বাহারের কন্যা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা ও আয়মন বাহার সোনালি তাঁর সঙ্গে ছিলেন। উল্লেখ্য ১২ মে দ্বিতীয়বারের মতো এমপি বাহারের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটি ঘোষণার পর গত ২১ মে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি। গত বছরের ৫ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলনে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি ও আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সম্মেলনের প্রায় ৬ মাস পর ১২ মে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি