1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

দুই দিনের সফরে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩

 

নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আলোচনাসভায় অংশ নিতে দুই দিনের সফরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় সড়ক পথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কোটালীপাড়া এসে পৌঁছান তিনি।

কোটালীপাড়ায় পৌঁছানোর পর নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রী এ সময় হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান।

কোটালীপাড়া পৌঁছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় সিনিয়র নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখানে আয়োজিত মত বিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ভবনের ফলক উন্মোচন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কার্যালয় ভবনের সামনে তিনটি বৃক্ষের চারা রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিবেন। সভা শেষে সেখানে নেতা-কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিবেন   হাসিনা।

এরপর বিকেল পৌনে ৩টায় কোটালীপাড়ার অনুষ্ঠান শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়া মোনাজাতে অংশ নেন। এরপর নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন বলে জানা গেছে । পরদিন রোববার (২ জুলাই) টুঙ্গিপাড়ায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে ঘরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। এক নজর দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তারা। প্রধানমন্ত্রীর এ সফর নেতা-কর্মীদের মাঝে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। করা হয়েছে শোভাবর্ধন। সড়কের মোড়ে মোড়ে টাঙ্গানো হয়েছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে তোরণ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি