1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

রোটার‍্যাক্টের ডিআরআর হিসেবে দায়িত্ব নিয়েছেন ফেনীর অপু

মোঃ আব্দুস সালাম ফরায়জি
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩

 

আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন রোটার‍্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশ এর ডিআরআর (ডিস্ট্রিক্ট রোটার‍্যাক্ট রিপ্রেজেনটেটিভ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফেনীর সন্তান শরিফুল ইসলাম অপু। ১লা জুলাই শোভাযাত্রার মাধ্যমে রোটারির নতুন বছর ২০২৩-২৪ শুরু হয়েছে। একইদিন চট্রগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ সেচ্ছাসেবী যুব সংগঠন রোটার‍্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশ এর রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধি (ডিআরআর) হিসেবে পূর্ববর্তী ডিআরআর কুমিল্লার সাজ্জাদ হোসেন থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বাংলাদেশের অর্ধেক অংশের প্রায় ২০০টি রোটার‍্যাক্ট ক্লাবকে নেতৃত্ব দিবেন তিনি। সেচ্ছাসেবী যুব সংগঠক হিসেবে জাতীয় পর্যায়ে ফেনী থেকে তিনিই প্রথম এমন দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য ২০০৮ সালে রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর মাধ্যমে তিনি এ সংগঠনে সম্পৃক্ত হন। দীর্ঘদিন সংগঠনের নানা দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সর্বোচ্চ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী বছরের ৩০শে জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি। এ সময়টায় পরিবেশ উন্নয়ন ,শিক্ষা,স্বাস্থ্যসেবা, ক্যারিয়ার সেমিনার সহ যুব নেতৃত্ব বিকাশে নানা কর্মসূচি পালন করবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি