1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

উল্টো লেনে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় অ্যাম্বুম্বুলেন্সকেই দায়ী করেছে হাইওয়ে পুলিশ। পুলিশের আলামত বলছে এক্সকাভেটর বহনকারী ট্রাকটি সঠিক লেনে থাকলেও ভুল লেনে এসে মুখোমুখি সংঘর্ষে জড়ায় অ্যাম্বুলেন্সটি। এদিকে আহত ট্রাক ড্রাইভারের ভাষ্যেও উঠে এসেছে এমন তথ্য।

জানাগেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার সদর উপজেলার আরামবাগ এলাকায় এক্সকাভেটর বহনকারী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো তিনজন।

নিহতরা হলেন, বরিশাল জেলার সদর রোডের ডা: আব্দুল খালেকের ছেলে সাবেক নৌ সদস্য ডা: শামছুল আলম (৬০), রাজবাড়ী জেলার কালুখালী থানার গোয়ালপাড়া গ্রামের ওলজার খানের ছেলে (অ্যাম্বুলেন্স চালক) মোমিন খান (৪০), পটুয়াখীলী জেলার দুমকী থানার জামলা গ্রামের মো: শাহ আলমের ছেলে মো: জুয়েল হাসান (৩০), রাজবাড়ীর ফয়সাল( ৩৫)। আহতরা হলেন, মো. কামাল হোসেন (৪০) মোহাম্মাদ আলী শেখ (৬০) ও বায়েজিদ সিকদার(২৮)। তারা সকলেই ঢাকার কেরানিগঞ্জের মডার্ন সাইকেট্রিক হাসপাতালের স্টাফ।

প্রত্যক্ষদর্শী সেলিম সিকদার বলেন, সকালে চায়ের দোকানে বসে ছিলাম। এসময় দেখি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স। এসময় উল্টো দিক থেকে আসা এক্সকাভেটর বহনকারী ট্রাকটি রাস্তার পাশে এক চাকা নামিয়ে গতি কমিয়ে ফেলে। তারপরও অ্যাম্বুলেন্সটি নিজের লেন ছেড়ে উল্টো লেনে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়।

আহত ট্রাক ড্রাইভার মোহাম্মদ আলী বলেন, ঢাকা থেকে মাটি কাটা এক্সকাভেটর বোঝাই করে ট্রাক নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে দুর্ঘটনায় কবলিত এলাকায় পৌঁছালে দেখি সামনের অ্যাম্বুলেন্সটি তার লেন ছেড়ে উল্টো লেনে চলে আসছে। এমন পরিস্থিতি দেখে আমি আমার ট্রাক রাস্তার পাশে এক চাকা নামিয়ে দেই। তারপরও অ্যাম্বুলেন্সটি এসে আমার ট্রাকের সামনে স্বজরে ধাক্কা দেয়। পরে আমার আর কিছু মনে নেই।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম বলেন, ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাথমিকভাবে জানা গেছে দোষটি অ্যাম্বুলেন্সটির। অ্যাম্বুলেন্সটি নিজের লেন ছেড়ে উল্টো লেনে এসে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি