1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

একটুখানি সুখের পরশ পেতে,গ্রামের বাড়িতে ঈদ উৎসব পালন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

গ্রামের মানুষের আবেগ অনুভূতি উৎসব-পার্বণের মধ্যে অনেকটাই প্রতিফলিত হয়। একটুখানি সুখের পরশ পেতে,তাই গ্রামের বাড়িতে ঈদ উৎসব পালন করতে অনেকেই শহর থেকে ছুটে যান গ্রামে । ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ।সবুজ-শ্যামল-শস্যময় আমাদেরই এই দেশ। তবে এই বিশেষণ আমরা নাগরিক জীবন থেকে পাইনি। গ্রামের প্রকৃতি লালিত পরিবেশই আমাদের এই চিত্র প্রদান করেছে।আমি কবির নেওয়াজ রাজ মনে করি, বাংলাদেশের সাতক্ষীরা জেলা আমের বাম্পার ফলনের কারণে ও চিংড়ি চাষের কারনে এবং গ্রামীণ বৈশিষ্ট্য নিয়েই বিশ্বের বুকে দাঁড়িয়েছে।বাংলাদেশে প্রায় ৬৮ হাজার গ্রাম রয়েছে এদেশের অভ্যন্তরে। প্রতিটি গ্রামের রয়েছে আলাদা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং সেখানকার মানুষের প্রকৃতিও আলাদা। গ্রামের প্রকৃতি ও সেখানকার মানুষ— এই দুই মিলেই গ্রামীণ জীবন রচিত হয়েছে। এ জীবন কখনাে সহজ আবার কখনাে জটিল হয়ে দেখা দিয়েছে আমাদের সামনে। স্থান পেয়েছে সেখানে সুখ- দুঃখ- অনুভূতির নানা গল্প।

বাংলাদেশের বেশিরভাগ গ্রামই সবুজময়। কারণ নগরায়ণের কাঠিন্য কোনােভাবেই গ্রামকে স্পর্শ করতে পারেনি। তাই দু’চোখ ভরে সবুজ দেখতে মানুষ গ্রামে ছুটে যায় ।তাই আমিও কবির নেওয়াজ রাজ নাড়ির টানে ছুটে এসেছি গ্রামে। আম-জাম- কাঁঠালের বাগান যেমন সেখানে দাঁড়িয়ে আছে; তেমনি মাঠময় সবুজ ফসল সেখানে হাওয়ায় দোলা দিয়ে যাচ্ছে । গ্রামকে তাই বলা হয়েছে ‘ছায়া সুনিবিড় শান্তির নীড়।’ সত্যিকার অর্থেই নাগরিক কোলাহল আর গতিময়তা যখন মানুষকে ক্লান্ত করে তােলে, তখন সে গ্রামে ফিরে যায় জীবনে একটুখানি সুখের পরশ পেতে। গ্রামের প্রকৃতি তাকে দু’হাতে জড়িয়ে সেই শান্তির পরশ দেয়।

-লেখকঃ কবির নেওয়াজ রাজ
এমএমএস”রাষ্ট্রবিজ্ঞান,সিসি”জার্নালিজম,এলএলবি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি